শনিবার, জুলাই ১৮, ২০ ২৬
সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক::
১৪ মার্চ ২০ ২১
৮:৪১ অপরাহ্ণ

মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আত্মার মাগফিরাত কামনায় আমেরিকার দোয়া মাহফিল

নিউইয়র্কে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রূহের মাগফিরাত কামনা করে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে গত ১১ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল মিলাদ ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, উপদেষ্টা মাহবুব আলম, সহ-সভাপতি মোঃ শামিম মিয়া, রাজনীতিক আবদুর রহিম বাদশা, কফিল চৌধুরী, সাহেদ আহমেদ, মোশাহেদ আলী, সালেহ চৌধুরী, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, জয়নাল চৌধুরী, নুরুল আহিয়া প্রমুখ।

এসময় মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ভাতিজা ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। উল্লেখ, সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকায় ইউনাইটেড হসপিটালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ