বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ জুলাই ২০ ২০
১২:৪৭ অপরাহ্ণ

হজে নিষেধাজ্ঞা না মানলে ১০ হাজার রিয়াল জরিমানা

সেলিম আহমেদ,সৌদি আরব:: করোনার সংক্রমণ রোধে এবারের হজে মুজদালিফা, মিনা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার । এ নির্দেশ অমান্য করলে জরিমানা গুনতে হবে হাজিদের ।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, করোনা সংক্রমণ রোধে নেয়া সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা অমান্য করলে শাস্তির বিধান অনুমোদন দিয়েছে সরকার ।
গত ১৯ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত অনুমতি ছাড়া নির্দিষ্ট পবিত্র স্থানে (মুজদালিফা, মিনা ও আরাফাত) প্রবেশ করে নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে । দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি হবে দ্বিগুণ । কাবা স্পর্শও নিষিদ্ধ এবারের হজে ।
 চলমান করোনা কারণে চলতি বছর কেবল সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি পেয়েছেন । এ বছর বাইরের দেশ থেকে সৌদি গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না ।
উল্লেখ্য গত বছর ২০১৯ সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন পবিত্র হজ্ব পালন করেছেন । তার মধ্যে সৌদি আরবের স্থানীয় নাগরিক ছিলেন ২ লাখ ১১ হাজার ৩ জন । আর সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের নাগরিক ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৩৭৬ জন ।
সৌদি আরবের আকাশে গত ২০ জুলাই কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি । তাই আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে । পরদিন ৩১ জুলাই শুক্রবার ঈদ-উল আজহা পালন করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য আরব দেশ গুলো ।
এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনা ভাইরাসে ২৩ জুলাই ২০২০ ইং বৃহস্পতিবার নতুন করে আরো ২ হাজার ৩৩১ জন আক্রান্ত হয়েছে এ নিয়ে সৌদিতে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ১৫৬ জন । এদের মধ্যে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৩৯৮ জন । চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৪৫ হাজার ১৫৯ জন । আজ পর্যন্ত এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারাগেছেন ৬৭২ জন বাংলাদেশী সহ মোট ২,৬০১ জন ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ