শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ অক্টোবর ২০ ২০
৬:৪৬ অপরাহ্ণ

ফটো সাংবাদিক পল্লবের ক্যামেরা  হারিয়েছে, ছাতক থানায় জিডি

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য্যের ক্যামেরা (মডেল নিকন ডি-৫২০০) সহ ক্যামেরা ব্যাগে থাকা মূল্যবান কাগজপত্র হারিয়েছে। গত ১০ অক্টোবর বেলা আনুমানিক দেড়টায় ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার হতে সিএনজি যোগে গোবিন্দগঞ্জ ব্রীজে যাওয়ার পথে তার এ ক্যামেরার ব্যাগটি হারিয়ে যায়। এব্যাপারে ১১ অক্টোবর ছাতক থানায় তিনি একটি সাধারণ ডায়রী করেছেন যার নং ৪৯৭।  

জানা যায়, ১০ অক্টোবর বেলা আনুমানিক দেড়টায় ক্যামেরা (মডেল নিকন ডি-৫২০০) সহ ব্যাগটি সিএনজির পিছনে রেখে সিএনজি যোগে গোবিন্দগঞ্জ বাজার থেকে গোবিন্দগঞ্জ ব্রীজের উদ্দেশ্যে রওয়ানা দেন ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য্য। এসময় তিনি ব্রীজে নামার সময় ক্যামেরার ব্যাগটি না নিয়ে সিএনজি থেকে নেমে পড়েন। পড়ে তিনি সিএনজি স্ট্যান্ডের সকল সম্ভাব্য জায়গায় খোজাখোজি করে ক্যামেরার সন্ধান পাননি। কোন হৃদয়বান ব্যক্তি তার ক্যামরা সহ ক্যামেরার ব্যাগটির সন্ধান পেয়ে থাকলে ০১৩১৩-৮০৪৬১০ নাম্বারে যোগাযোগ করার বিনীত অনুরোধ করা হয়েছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ