৯:৫৯ পূর্বাহ্ণ
তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কাউন্সিল
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।
২৮ সেপ্টেম্বর’২৪, শনিবার, সকাল ১১ ঘটিকায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ কে নোমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আফজল হোসেন ও সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ দেলওয়ার হুসাইন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এইচ এম কাওছার আহমদকে সভাপতি, মো. আল আমিনকে সাধারণ সম্পাদক ও শাহজাহান মোহাম্মদ আছাদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি এস এম আলী আহমদ, মো. সাইফুর রহমান রাজু, ইমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল হামিদ খান, ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাজুল ইসলাম, মাছুম বিল্লাহ, হাফিজুর রহমান, নোমান আহমদ, প্রচার সম্পাদক মো. জাহেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক তানভির আহমদ, মুজিবুর রহমান, শায়েখ তালুকদার, জহিরুল আমিন, অর্থ সম্পাদক শেখ মাহবুবুল হক নাদের, অফিস সম্পাদক পাবেল চৌধুরী, সহ-অফিস সম্পাদক আব্দুল মন্নান, আব্দুল লতিফ, আক্তার বিন নূর, আব্দুল নাইম রমজান, প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. আলী জিন্নাহ, আলবাব হোসেন, মো. মিজানুর রহমান রিয়াদ, জুলকার নাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল আলম, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক কাবির আহমদ, শাহান আহমদ, আব্দুর রব, ফাহিম মোস্তফা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হোছাইন আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিফাত আহমদ, সাইদুল ইসলাম রিপন, সদস্য- হাফিজ মিজানুর রহমান, মো. জাবেদ আহমদ সালেহ, মো. দিলওয়ার হোসেন সামি, মুহিত উদ্দিন, সালেহ আহমদ, সিহাবুল ইসলাম, তাজুল ইসলাম, তুফায়েল আহমদ, হারুন আহমদ, রাশেদ মোস্তফা সাকিব ও মোশতাক আহমদ।