বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
স্টাফ রির্পোটার::
১৪ জানুয়ারী ২০ ২৬
৭:৫৭ অপরাহ্ণ

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে মানুষ: আরিফুল হক চৌধুরী

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের হাত ধরে একটি উন্নত, বৈষম্যহীন, মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যাশায় মানুষ।


যে দেশে থাকবে না, হানাহানি-হিংসা, বিদ্বেষ, রাহাজানি। যেখানে থাকবে দেশনায়কের ঘোষিত সকল ধর্ম, বর্ণ শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, নিরাপদ-শান্তির বাংলাদেশ।

আজ বুধবার (১৪ জানুয়ারী-২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনীখাই ইউনিয়ন ও ৩নং তেলিখাল ইউনিয়নে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিন ব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

পৃথক দোয়া মাহফিল পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী আরো বলেন, পরিবেশের দোহাই দিয়ে বিশাল জনগোষ্ঠীকে বৈষম্য, দারিদ্রতার চরম শিখরে নিয়ে যাওয়া হচ্ছে।

দীর্ঘদিন এভাবে চলতে থাকলে মানুষ পথে বসে যাবে, অভাব, অনটনের কারণে পরিবার, সমাজে অশান্তি বয়ে আনবে, যা দেশের জন্য মঙ্গলজনক নয়।

বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর সম্পদের সঠিক ব্যবহার করা হবে।

পৃথক দোয়া মাহফিল অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, সওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামা ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলা সুহেল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ৬নং দক্ষিণ রণীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আরজ আহমদ আনু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আলম, ২নয় পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান খালেদ আহমদ, কোম্পানীগঞ্জ যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, ৬নং দক্ষিণ রনীখাই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. তমিজ উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইন্তিয়াজ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান। এছাড়াও উপজেলা ও ইউনিয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ