বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ অক্টোবর ২০ ২০
২:০ ২ অপরাহ্ণ

ধর্ষণকারীদের শাস্তির দাবীতে নতুনত্ব  মানবকল্যাণ সংগঠনের মানববন্ধন

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে নতুনত্ব মানব কল্যাণ সংগঠন সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এই মানববন্ধন পালন করা হয়।

নতুনত্ব মানব কল্যাণ সংগঠন সিলেটের উপদেষ্টা নজরুল ইসলাম নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল হাদী, সংগঠনের সভাপতি ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক আবিদ রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জুনেদ আহমদ, মুকিত আহমদ, তানভীর হোসেন মোল্লা, কাওসার আহমদ, নাদিম আহমদ, জায়গীরদার প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, এই ঘৃণ্য অপরাধীদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সিলেটের পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দিয়ে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। বক্তারা বলেন, অবিলম্বে এইসব ঘৃণ্য অপরাধীদের সর্বোচ্চ বিচারের মাধ্যমে দৃষ্টান্তস্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না পায়।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ