বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০ ২০
২:১১ অপরাহ্ণ

সিলেটে শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ করলো বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর টিলাগড় কল্যাণপুরস্থ আলহাজ্ব অছিয়ত আলী করিমুনন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলার সভাপতি ফয়ছল আহমদ, মহানগর সভাপতি আলী আশফাক।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার সহ-সভাপতি জহুরুল আলম মাছুম, জেলা শাখার সহ-সভাপতি কবিরুল ইসলাম কবির, মঞ্জুরুল ইসলাম মজনু, রশিদুল ইসলাম রাশেদ, জামাল আহমদ, রাজু তালুকদার, মারুফ আহমদ, আবির কর্মকার, ইমদাদুল ইসলাম পাপ্পু প্রমুখ। কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ