৫:১০ অপরাহ্ণ
বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্ড বিতরণ
জাতীয় পদকপ্রাপ্ত বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জানুয়ারী-জুন ২০২৩ইং সেশনের বোর্ড পরীক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও জুলাই- ডিসেম্বর ২০২৩ইং সেশনের বোর্ড পরীক্ষার্থীদের রেজিঃ কার্ড বিতরণী উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান গত ২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে নগরীর চন্ডিপুলস্থ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্টিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক জাতীয় পদকপ্রাপ্ত মোঃ ফয়ছল আলম ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী শিক্ষক মোছাঃ খাদিজা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাতার জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মালেক।
প্রতিষ্ঠানের পরিচালক জাতীয় পদকপ্রাপ্ত মোঃ ফয়ছল আলম ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী শিক্ষক মোছাঃ খাদিজা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ সুরমা শাখার এফএভিপি এন্ড ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসেন খান, সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসায়) মোঃ রেজাউল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন বেসিক কোর্সের শিক্ষার্থী মোঃ মকবুল হোসেন।