মঙ্গলবার, জুন ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৫ মে ২০ ২৪
১০ :৩৩ পূর্বাহ্ণ

ঢাকার প্রাচ্যবাংলার কর্মীদের সাথে সাইক্লোন'র লেখক আড্ডা

ঢাকার প্রাচ্যবাংলা'র সাহিত্য কর্মীদের সাথে ২৮ এপ্রিল ২০২৪ রবিবার রাতে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ, সিলেট এর প্রাণবন্ত লেখক আড্ডা হয়ে গেল।

প্রাচ্যবাংলার সংগঠক রবিউল আলম রবি সরকার, পূথি সম্রাঙ্গী হাসিনা মমতাজ, মোঃ আব্দুল গনি ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব এম, এ, হান্নান, মকবুল হোসেন বকুল, কবির বকুল, নুরুল শেফার, কাজী সালমা, হুমায়ুন কবির, সাইক্লোন সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, লেখক ও কলামিস্ট সালেহ আহমদ খসরু, প্রাক্তন সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার প্রমুখ কবিতা, পুঁথিপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন।

সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে এ লেখক আড্ডায় সভাপতিত্ব করেন সাইক্লোন সিলেট এর প্রাক্তন সভাপতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ।

আড্ডায় আরও ছিলেন ও সঙ্গীত পরিবেশন করেন ভারতের আগরতলার কবি শুক্লা রাণী দাস। এছাড়া শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ