বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ আগস্ট ২০ ২০
৪:৪৯ অপরাহ্ণ

ওজন পার্ক আওয়ামীলীগ কর্তৃক ২১শে আগষ্ট ঘৃণ্য গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্টিত হয়

ওজন পার্ক আওয়ামীলীগ কর্তৃক ২১শে আগষ্ট ঘৃণ্য গ্রেনেড হামলার প্রতিবাদে মমো রেষ্টুরেন্টে এক সমাবেশ অনুষ্টিত হয় ।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক,যুবনেতা হাজী আব্দুল কুদ্দুস টিটুর পরিচালনায়,,,,,বিয়ানী বাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল ,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকারী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু , নিউইয়ার্ক ষ্টেইট আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট মাহি উদ্দিন ,  যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন  বুরহান , বিয়ানী বাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  নজরুল ইসলাম ,  সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট গীতিকার গৌছ উদ্দিন,  কাতার আওয়ামীলীগের সাবেক সভাপতি  নজরুল ইসলাম , আওয়ামীলীগ নেতা মাসুম আহমদ , বিয়ানী বাজার সরকারী কলেজের সাবেক জি এস ফারুকুল হক ,যুবনেতা মোহাম্মদ আলিম ও ছরওয়ার হোসেন এবং কমিউনিটি নেতা খোকন আহমদ ।

বক্তারা ২১শে আগষ্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বলেন ২০০৪ সালের ঐ দিনে জননেএী শেখ হাসিনা সহ মুক্তিযোদ্ধের পক্ষের জাতীয়  নেতাদের হত্যার  উদ্দেশ্যে বি এন পি ও জামাত সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা চালানো হয়েছিল কিন্ত আল্লাহর অশেষ মেহেরবানীতে সেদিন তাঁরা রক্ষা পেয়েছিলেন ।  
তারা অবিলম্বে প্রয়াত আইভী রহমান সহ ২৪ জনের খুনীদের বিচারের রায় কার্যকরের আহবান জানান ।
 সভায় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন জালাল আহমদ , কামাল আহমদ ,তালহা হোসেন ,আলাল আহমদ ,সাব্বির আহমদ ,সাংবাদিক মিসবাহ উদ্দিন,আব্দুল করিম ,জনাব ছমির উদ্দিন, বদই উদ্দিন প্রমুখ ।

সভা শেষে ওজন পার্কের মোম রেষ্টুরেন্টে সৌজন্যে ডিনার পরিবেশন করা  হয় ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ