বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
২:৪২ অপরাহ্ণ

হাসান মার্কেটে স্বাধীনতা দিবসে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে দরিদ্র বঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৬ মার্চ শুক্রবার বাদ জুম্মা মার্কেটের সামনে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল ও আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মোঃ সাহেদ বকস, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, আলী হায়দার, রিন্টু চক্রবর্তী।

এছাড়াও ব্যবসায়ী মীর মোঃ জাকারিয়া, শামসুল আলম সিদ্দিকী, শামিম খান, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, খালেদ আহমদ, সিজু মিয়া, মাহবুব আলম, শরিফ আহমদ, জাবেদ আহমদ, মিফতাউর রহমান, শাহিন আহমদ, আজিজুল মকসুদ তালহা, প্রনয় বিশ্বাস, রুবেল দিলিপ দেব, দুলাল দেব সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাহমুদুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সকল কর্মসূচীতে সর্বস্তরের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে সফল করায় মার্কেটের সভাপতি হাজী মোঃ রইছ আলী সবাইকে ধন্যবাদ জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ