শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১১ নভেম্বর ২০ ২২
৯:৫৭ অপরাহ্ণ

হোমনায় ইউসিসিএ লিঃ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন-ফারুক ও ভাইস চেয়ারম্যান মনির হোসেন

কুমিল্লার হোমনায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( ইউসিসিএ) নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মনির হোসেন সওদাগর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ও দাখিলকারীদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকলে তারাই নির্বাচিত হতে পারেন।বাকী অন্যান্য পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদেও একাধিক মনোনয়নপত্র বিক্রয় করা হয়েছিল। তবে, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও কৃষক লীগের সভাপতি মো. মনির হোসেন সওদাগর মনোনয়নপত্র জমা দেন।

গত ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছিল।তফসিল অনুযায়ী গত ৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র ক্রয় এবং গত বৃহস্পতিবার ১০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং অন্যান্য পদে একাধিক মনোনয়নপত্র জমা হয়।

চেয়ারম্যান পদে মো.দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে মো. মনির হোসেন সওদাগর মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইয়ের পর আনুষ্ঠনিকভাবে চেয়ারম্যান পদে মো.দেলোয়ার হোসেন ফারুক ও ভাইস চেয়ারম্যান পদে মো. মনির হোসেন সওদাগরকে নির্বাচিত ঘোষণা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ