শুক্রবার, আগস্ট ২৮, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
২১ জানুয়ারী ২০ ২১
৪:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকে বিদায় সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে মোঃ খিজির খান ও মোঃ রাজা মিয়ার অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ২০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।

ডিজিএম (প্রশাসন) নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম।

বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম। সিবিএ সভাপতি মোঃ মোফাখারুল ইসলাম ও মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজিএম মোঃ জাবেদ আহমদ, কাউন্সিল সভাপতি মোঃ শফিকুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বিনয় ভূষণ রায়, যুগ্মপরিচালক মোঃ বাবুল আক্তার, উপব্যবস্থাপক(ক্যাশ) মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।

মানপত্র পাঠ করেন আশরাফুজ্জামান ও মিয়া মোঃ মনির মঞ্জুর।

এ সভায় ডিজিএম মোঃ অাব্দুল হাছিব, আবু ওয়াফা মোঃ মুফতি, খালেদ আহমদ, মোস্তফা অাজাদ কামাল, এটিএম অাব্দুল্লাহ, মোঃ সফিকুল ইসলামসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ