মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ জুলাই ২০ ২০
৮:৪৫ অপরাহ্ণ

মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যুবার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল

দর্শক নন্দিত জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনের স্ত্রী মরহুমা ওমেদা বেগমের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রতিনিধি মৃনাল কান্তি দাস ও ক্যামেরাপার্সন মো: শাহীন আহমদ এর উদ্যোগে আজ ০৭ জুলাই মঙ্গলবার বাদ জোহর সিলেট আখালিয়াস্থ হযরত শাহ ওলিউল্লাহ (রহঃ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় মাই টিভির ব্যাবস্থাপনা পরিচালক ও মাইটিভির চেয়াম্যান এর মাতা মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় প্রথমে খতমে কোরআন ও বিষেশ মোনাজাত করা হয়।  মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও মরহুমা উমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা এবং বিশ্ব মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি ও মাই টিভির চেয়রাম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ মাই টিভির সকল সদস্যদের দীর্ঘায়ূ ও সুস্থ্যতা কামনা করা হয়। 

দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত শাহ ওলিউল্লাহ (রহঃ) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রেন্সিপালন মাওলানা রইছ উদ্দিন। দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে শিরন্নী বিতরণ করা হয়। 
আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক সহ এলাকার গণ্যমাণ্য  মুসোল্লিয়ান ,ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ