শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ অক্টোবর ২০ ২০
১:৩৭ অপরাহ্ণ

এতিমখানায় রোটারি ক্লাব অব অরেঞ্জ সিটির বিলাসী মধ্যাহ্নভোজ

এই শিশুগুলোর কারো বাবা নেই, আবার কারো মাও নেই। সিলেটের একটি বেসরকারি এতিমখানায় বসবাস এদের। মাসে কদিন তাদের ভাগ্যে বিলাসী খাবার জোটে সেটা জানিনা। তবে আজ ৯ অক্টোবর শুক্রবার এই শিশুগুলোর জন্য বিলাসী খাবারের আয়োজন করেছিলো রোটারি ক্লাব সিলেট অরেঞ্জ সিটি। 

নগরীর পীরমহল্লায় অবস্থিত আব্দুল আহাদ এতিম খানার সবশিশুদের দুপুরের খাবার সরবরাহ করেছে এই ক্লাব। 

ক্লাব ট্রেইনার পিপি রোটারিয়ান এ. কে. এম. শামসুল হক দিপুর একক উদ্যোগে এবং ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শাহীন আহমদের প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ানদের অভিভাবক পাস্ট ডিষ্ট্রিক গভর্ণর অধ্যক্ষ লে. কর্ণেল অব. এম. আতাউর রহমান পীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমন মহতি কার্যক্রম সবারই গ্রহণ করা উচিত। যাতে করে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হয় অন্যরা। 

ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আমান উদ্দিনের পরিচালনায় অনুুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান মুজিবুর রহমান, রোটারিয়ান রফিকুল ইসলাম জুয়েল, রোটারিয়ান তোফায়েল আহমদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। পরে আব্দুল আহাদ এতিমখানার আঙ্গিনায় ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজবৃক্ষের চারা রোপন করা হয়। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ