বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ
১৬ জানুয়ারী ২০ ২১
৯:৫৩ অপরাহ্ণ

ডা. এ. কে এম হাফিজ সভাপতি ও ওলায়েত হোসেন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত
হাউজিং এস্টেট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রফেসর ডা. এ.কে এম হাফিজকে সভাপতি ও ওলায়েত হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে ২০২১-২০২৩ সালের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী মাকুম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর মাহবুব, যুগ্মসাধারণ সম্পাদক ডা. সুমন, কোষাধ্যক্ষ মাওলানা জাকারিয়া আহমদ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক আব্দুল আলীম, শিক্ষা সংস্কৃতি সম্পাদক সৈয়দ শাহ সাইফ আহমদ, মহিলা ও সমাজকল্যাণ সম্পাদক রেবিনা আক্তার চৌধুরী ও ৭জনকে সদস্য নির্বাচিত করা হয়।

গত শুক্রবার (১৫.১.২০২১) রাতে নগরীর হাউজিং এস্টেট কমিউনিটি হলে এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ কে এম দাউদ’র পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও কমিশনের সদস্য হিসেবে প্রফেসর সৈয়দ একরামুল হক ও ডা. সৈয়দ মাহমুদ হাসান দায়িত্ব পালন করেন।

ত্রি-বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকারিয়া আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ডা. সি এম নুর আহমদ, প্রফেসর ডা. এ কে এম হাফিজ, কল্লোল আহমদ (সিআইপি), তোফায়েল আহমদ চৌধুরী, মাসুদ আহমেদ চৌধুরী মাকুম, আব্দুল করিম কিম, মাহি উদ্দিন আহমদ সেলিম, হাজী চেরাগ উদ্দিন, হাজী আব্দুল জহির, আলহাজ আব্দুর রহিম, হাজী মো. নজিব আলী, মো. আব্দুল মতিন, ডা. মাহবুবে আলম, শেখ এম এ হারুন, ডা. সৈয়দ মাহমুদ হাসান, আবু আহমেদ শাহরিয়ার, সৈয়দ শাহ সাইফ আহমদ, আব্দুল আলিম, মো. আব্দুল মালিক, ওলায়েত হোসেন লিটন, এনামুল কুদ্দুস চৌধুরী, রুহুল কুদ্দুছ মাসুম, রেবিনা আক্তার চৌধুরী, আব্দুল তাহির, হাবিবুর রহমান, জিল্লুর রহমান, আবিদ আহমদ রফি, ওমর মাহবুব, আবুল বারাকাত চৌধুরী সজল, আকতারুজ্জামান সাকের, আব্দুল ওয়াদুদ লিটন, পারভেজ আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুস্থ-সুন্দর সামাজিক পরিবেশ একটি এলাকা যেমন সুন্দর রাখে, তেমনি এলাকার নতুন প্রজন্মকে সুন্দর পরিবেশে গড়ে উঠতে সাহায্য করে। হাউজিং এস্টেট এলাকার উন্নয়ন, সম্প্রীতি, সোহার্দ্য ও ভালোবাসার বন্ধন অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ