১০ :০ ৩ পূর্বাহ্ণ
শাল্লায় রত্নগর্ভা জিনাতুননেছা চৌধুরী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে মতবিনিময়
শাল্লা প্রতিনিধি:: "মানুষ মানুষের জন্য" এই প্রতিপাদ্যটি সত্যিকার অর্থে আসলেই বাস্তবায়িত। উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( আল আমিন) একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। উনার মায়ের আত্মার শান্তি কামনায় মায়ের নামে শাল্লার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে রত্নগর্ভা জিনাতুননেছা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি জানান, দেশের খ্যাতনামা ৫০ জন বিশেষজ্ঞ পুরুষ ও মহিলা ডাক্তারের সমন্বয়ে ০৯ অক্টোবর থেকে দুদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। তবে প্রথম দিন উনার নিজ গ্রাম শ্রীহাইল গ্রামের চৌধুরী হাটিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পরদিন শনিবার উপজেলা সদরে শাল্লা ডিগ্রি কলেজে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এতে সকল শ্রেনীর মানুষকে বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হবে। এমনকি গরীব ও অসহায় মানুষের জন্য বিনামুল্যে ঔষধও দেয়া হবে বলে তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন চৌধুরী) সার্বিক আয়োজনে উক্ত মেডিকেল ক্যাম্পেইনে রোগীদের জন্য, ইসিজি, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, বিএমআই, ইউরিন টেষ্ট, চক্ষু পরীক্ষা, ফুসফুসের জন্য পালস অক্সিমিটার টেষ্ট করা হবে। এবং মহিলা রোগীদের জন্য রয়েছে মহিলা ডাক্তার এবং আলাদা সুব্যাবস্থা। উক্ত ক্যাম্পে সহযোগীতায় রয়েছে উই দ্যা ড্রিমার্স অফ বাংলাদেশ।