শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি: :
১৯ জানুয়ারী ২০ ২৩
৪:৪৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে মেয়র হেনা চৌধুরীসহ প্রবাসীরাসংবর্ধিত

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে যুক্তরাজ্যের ওয়ার্থিং বরো কাউন্সিলের মেয়রহেনা চৌধুরী সহ প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল দুপুর১২টায় এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফিচৌধুরী এলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যাননাজিরা বেগম শিলা।সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ওয়ার্থিং বরোকাউন্সিলের মেয়র হেনা চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি কয়েছ আহমদ,জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, লিগ্যাল এইড ফ্রান্সেরসভাপতি আজাদ মিয়া, সৌদি প্রবাসী, কমিউনিটি নেতা কাপ্তান মিয়া, যুক্তরাজ্য প্রবাসীমামুনুর রশীদ।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎসমিতি ১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলীতোতা মিয়া, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদমিন্টু, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, ভাদেশ্বর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকখায়রুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিম উদ্দিনবাবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য মহসিন মজনু, গোলাপগঞ্জউপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবী এনাম আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জপৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ