৭:০ ৪ অপরাহ্ণ
পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশীরা এবারের হজে অংশগ্রহণ করবে, মক্কায় ধর্ম প্রতিমন্ত্রী
পবিত্র মক্কায় ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আশা করা যায়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশী হজযাত্রীরা এবারের হজে অংশগ্রহণ করবেন । এবারের হজে কোটাবিত্তিক বাংলাদেশ থেকে কতজন হজযাত্রী অংশগ্রহণ করবে এখন পর্যন্ত মুখ খুলে নি সৌদি সরকার, তবে করোনা পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশ থেকে হজ যাত্রীগন অংশগ্রহণ করার সুযোগ দেবে এ আশ্বাস দিয়েছে সৌদি আরব ।
তিনি আরও বলেন, সৌদি সরকারও চায় সবার অংশগ্রহণে হজ কার্যক্রম পালিত হোক । এ পর্যন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সবকিছু নির্ভর করছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর ওপর । ২০২২ সালের হজে বাংলাদেশি হাজীদের অংশগ্রহণের বিষয়ে সৌদি সরকার কতসংখ্যক হাজীকে অংশগ্রহণের অনুমতি দিবেন সেই বিষয়ে কথা বলতেই মূলত সৌদি আরব সফর করছেন তিনি ।
পবিত্র মক্কায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় সৌদি আরব প্রবাসী আওয়ামী পরিবারের এক গনসংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন । গতকাল মক্কায় হজ অফিসে মন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয় । এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সৌদি আরব প্রবাসী আওয়ামী পরিবারের সভাপতি মোঃ নবীন খান ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইদ খোকনের পরিচালনায় সভায় বক্তব্য দেন , ফয়সাল আহমেদ,আব্দুল কাদের ,আলাউদ্দীন খান, শফিক মিয়া,রাজন,ইসহাক সহ আরো অনেকেই ।