১১:৫২ অপরাহ্ণ
ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ চৌকিদেখী শাখার ইফতার মাহফিল
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন চৌকিদেখী শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩১ মার্চ শুক্রবার জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
চৌকিদেখী শাখার সভাপতি শহীদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ৭নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, শ্রমিক নেতা আক্কাস আলী, আব্দুল গনি, আনোয়ার হোসেন, নূরুল হক, আনোয়ার হোসেন স্বপন, বাহার উদ্দিন, মোবারক আলী, মোজাক্কির হোসেন, খাঁজা মিয়া, আব্দুজ জব্বার প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের সিদ্দিকী অপু। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মিজানুর রহমান মোল্লা। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে রিক্সা শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছেন।
সেই কষ্টের মধ্যে রমজান মাসে কারণ ছাড়াই পুলিশ রিক্সা রেকার করছে তা দুঃখজনক। ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ছিল ৫ শত টাকা। বর্তমানে ৩ হাজার ২০০ শত টাকা আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ অমানবিক। এতে শ্রমিকরা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, নগরীতে যানবহান সংকট রয়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতারে আগে পয়েন্টে পয়েন্টে যাত্রীরা যানবহানের জন্য কষ্ট করছেন। তাদের কষ্ট লাগবে কম খরচে ব্যাটারি চালিত রিক্সা সেবা দিচ্ছে।
যাত্রীদের সেবায় বাধাগ্রস্থ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে সচেতন হয়ে রিক্সা মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।