৬:৫২ অপরাহ্ণ
তালামীযের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি শনিবার: সফল করার আহবান
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আজ শনিবার নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হবে।
সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডি. ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় জমায়েত হয়ে র্যালি পূর্ববর্তী সেমিনারের পর বা’দ যুহর র্যালিটি বের হয়ে নগরীর বন্দরবাজার হয়ে শাহজালাল (র.) এর মাযার প্রাঙ্গণে সমবেত হবে।
র্যালিকে সফল ও স্বার্থক করতে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর তালামীয। আয়োজকরা র্যালিতে হাজারো মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন।
র্যালিকে সফল করতে সিলেট মহানগর তালামীযের সভাপতি আতিকুর রহমান সাকের, সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ ও সিলেট পূর্ব জেলা সভাপতি জিল্লুর রহমান সংগঠনের সমর্থক ও শুভাকাঙ্খীদের উপস্থিতি কামনা করেছেন।
সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের সহযোগিতা এবং জনগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।