বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
২৭ মার্চ ২০ ২৪
৫:৪৭ অপরাহ্ণ

সিলেট প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৮ এপ্রিল

সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৫ সেশনের নির্বাচন আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।

সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সহসাধারণ সম্পাদক আহমাদ সেলিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রদান ৩০ মার্চ বিকেল ২টা থেকে ৪টা, জমা ১ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা এবং প্রত্যাহার ৩ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টাঙ্গানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।

নির্বাচন পরিচালনার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ