৩:৩৫ অপরাহ্ণ
পদোন্নতিপ্রাপ্ত আনসারদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠিত
আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ ও জেলায় মোতায়েনকৃত ২ আনসার ব্যাটালিয়ন সৈনিকদের র্যাংক-ব্যাজ পরিধান অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট বিভাগীয় রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত।
আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ পরিচালক মোঃ রফিকুল ইসলাম ব্যাটালিয়ন আনসার হতে ১০ জন ল্যান্সনায়েক ও ল্যান্সনায়েক হতে নায়েক পদে ১ জন পদোন্নতি প্রাপ্ত ১১ জনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ডান্ট এনামুল খাঁন।
রেঞ্জ পরিচালক মোঃ রফিকুল ইসলাম পদোন্নতি প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতি পাওয়ার সাথে দায়িত্ব বেড়ে যায়। নতুন পদে যোগদান করে শান্তি-শৃঙ্খলা ও দেশে উন্নয়নে আরো বেশি করে কাজ করতে হবে। তিনি সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে সবাই করোনা ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেন এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে কাজ করার আহবান জানান।