শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ ফেব্রুয়ারী ২০ ২৩
৯:০ ৬ অপরাহ্ণ

কামরুল সভাপতি, খালেদ সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড শাখার কাউন্সিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বাদ আছর কদমতলীস্থ দরিয়া শাহ (র.) দারুল কুরআন মাদরাসা কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ সভাপতি আশিকুর রহমান, সাবেক সহ সভাপতি মিনহাজুল ইসলাম নিয়াজ, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুর রহমান, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান ও সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ আবুল বাশার। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কামরুল ইসলাম চৌধুরীকে সভাপতি, মো. খালেদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাসউদ হাসান মায়েলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি মোস্তফা কামাল, শাহ আলম, সহ সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, শিহাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইমন আহমদ, সহ প্রচার সম্পাদক মো. জাবেদ আহমদ, অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম রাকিব, অফিস সম্পাদক রাহিদুল ইসলাম শান্ত, সহ অফিস সম্পাদক নাহিদুল ইসলাম মাহিদ, প্রশিক্ষণ সম্পাদক নাঈম আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিম আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. তাওহিদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানবীর আহমদ হামযা, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক পাপলু আহমদ, সদস্য- শিপার আহমদ, মো. তাওহিদ আহমদ, সাকিব আহমদ, গাজী মো. জাহিদ হাসান, মাজহারুল ইসলাম মেহদি, ইয়াহইয়া আজরাফ, মো. রহমতুল্লাহ, জুবায়ের আহমদ, তানবীর আহমদ ও ফাহিম আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ