বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৩ মার্চ ২০ ২১
২:৪১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার বিভিন্ন কর্মসুচী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসুচি গুলো হচ্ছে দোয়া মাহফিল, শিরনী বিতরণ, আলোচনা সভা ও দরিদ্র অসহায় ৫ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ অসংখ্য কর্মসুচি অব্যাহত রয়েছে।

এ উপলক্ষে গতকাল দুপুরে নগরীর আম্বরখানাস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্তার উজ জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ঘোপাল রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অরুপ রায়।

উপস্থিত ছিলেন সমাজ সেবা সম্পাদক জান্নাত আরা খান পান্না, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা বেগম, সদস্য প্রদিপ দে, ডাঃ রঞ্জিত কুমার রায়, নুরুন্নেছা হেনা, নার্গিস সুলতানা রুমি, পারুল মজুমদার, রোটারিয়ান আব্দুল বাছিত, ১৮নং ওয়ার্ড সহ সভাপতি তছলিমা লস্কর লিমা, ২১নং ওয়ার্ড সহ সভাপতি নুরুল হক, আব্দুল মালিক, সাধারণ সম্পাদক জান্নাতুল নাসরিন উর্মি, ২৪নং ওয়ার্ড সভাপতি সাজ্জাদ হোসেন, ২৫নং ওয়ার্ড সভাপতি নাজমা বেগম, বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন মহানগর আহবায়ক এস ডি সুমেল প্রমুখ।

এছাড়াও অসংখ্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ