শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ অক্টোবর ২০ ২০
৩:২৬ অপরাহ্ণ

সিলাম ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডে শতভাগ উন্নয়ন হবে

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শতভাগ উন্নয়ন হবে বলে জানিয়েছেন ওয়ার্ডের মেম্বার শাহনুর আহমদ। তিনি মঙ্গলবার বেলা ১১ টায় উলাল মহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ওয়ার্ডের উন্নয়ন সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

৬ নং ওয়ার্ডের উন্নয়ন সভায় ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাদের ওয়ার্ডের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বর্তমান মেম্বার শাহনুর আহমদকে পুনরায় নির্বাচিত করার জন্য একাত্মতা পোষণ করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মেম্বার শাহনুর আহমদ বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডবাসির সার্বিক উন্নয়নে নিজেকে সার্বক্ষনিক নিয়োজিত রেখেছেন। ইতিপূর্বে তিনি এলাকার বিভিন্ন রাস্তা ভরাট ও পাকাকরণ, গার্ড ওয়াল নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, বয়স্ক ও বিধবা এবং প্রতিবন্ধী ভাতার সঠিক বন্টন, ডিপ টিউবওয়েল স্থাপন, সৌর বিদ্যুতায়ন, গরীব অসহায়দের সহ্য়াতা এবং সরকারী সকল ধরণের বরাদ্দ সঠিকভাবে বন্টন করেছেন। তাছাড়া ৬ নম্বর ওয়ার্ডের এলজিএসপির আওতায় সকল রাস্তার উন্নয়ন করে শতভাগ উন্নত ওয়ার্ডে রপান্তরিত করবেন।

ওয়ার্ডের উন্নয়ন সভায় বক্তব্য রাখেন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য আফকারুন নেছা, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মতিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মাহবুবুর রহমান, সিলাম ইউপি আওয়ামীলীগ ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আশিক মিয়া, সাবেক মেম্বার মনির মিয়া, উলাল মহল জামে মসজিদের মুতওয়াল্লী আজিজুর রহমান জাহাঙ্গীর, সাবেক মুতওয়ালি হাজী টুনু মিয়া, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আহমদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আব্দুল বারি, ইসরাব আলী, বাসির আলী, ফাতির আলী, মখলিছ আলী, আনছার মিয়া, আনোয়ার মিয়া, জাইর উদ্দিন, রফিক মিয়া, বিলাল আহমদ, বাবলু মিয়া,রহমত আলী, সুমন মিয়া, ছালেক মিয়া, মহিউদ্দিন, রুমন আহমদ, ধলা মিয়া, আক্তার মিয়া, আলামিন, মিজান সহ প্রমূখ।

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ