বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১১ মার্চ ২০ ২১
৯:০ ৮ অপরাহ্ণ

জেলা প্রেসক্লাব'র সদস্য থেকে নিজামুল হক লিটনকে বহিষ্কার

নানা ধরনের অভিযোগ এবং সর্বশেষ গ্রেফতারের পরিপ্রেক্ষিতে নিজামুল হক লিটনকে সিলেট জেলা প্রেসক্লাব'র সদস্য থেকে থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ১১ই মার্চ বৃহস্পতিবার কার্যকরি কমিটির সিন্ধান্ত অনুযায়ী থাকে সাময়িক বহিস্কার করার সিন্ধান গৃহীত হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার (৯মার্চ) দুপুর ২টার দিকে লালাবাজার আলামিন ম্যানশনের নিচ তলা থেকে তাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজারে এক ব্যবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলে কথিত সাংবাদিক পরিচয় দানকারী এক ব্যক্তি। তার নাম নিজামুল হক লিটন।

তার বাড়ি সিলেটের আলমপুরে। ব্যবসায়ী আল আমিন জানান, কথিত সাংবাদিক নিজামুল হক লিটন বেশ কিছুদিন ধরে লালাবাজারের বেতসুন্ধি গ্রামের মসজিদের মোতাওয়াল্লি ও শাহ আব্দুর রহীম মাজারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমার পিতা নিজাম উদ্দিন (৬৫) এর কাছে চাঁদা দাবি করে আসছে।

চাঁদা না দেয়ায় আমার বাবাকে হুমকি ধামকি দিয়ে আসছে। এমন কি গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি নোহাগাড়ি দিয়ে লিটনসহ আরো ৩ ব্যক্তি আমার বাবাকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় আমার বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি ও অপহরণের চেষ্টা মামলা দায়ের করেন। দক্ষিণ সুরমা সিআর (মামলা নং-৪৪/২০২১ইং)।

মামলার খবর পেয়ে সাংবাদিক নামধারী লিটন আরো বেপরোয়া হয়ে উঠেন। ৮মার্চ বিকেলে শাহ আব্দুর রহীম মাজারের দানবাক্সের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়ি থেকে আমার বাবার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে লিটন। এক পর্যায়ে (৯ মার্চ) মঙ্গলবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে গাঁজা রেখে আমাকে ফাঁসাতে সকাল থেকে লালাবাজারে অবস্থান নেয় লিটন।

কিন্তু আমি দোকানে যাওয়ার পর সে আমার দোকানে ডুকে অনৈতিক কথাবার্তা বলতে থাকে। তার কথাবার্তা সন্দেহজনক হলে একজন ড্রাইভার তার পরিচয় জানতে চাইলে সে সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষেপে উঠেন। এক পর্যায়ে তাকে আটক করে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ এসে হাজির ঘটনাস্থলে।

পুলিশ তার ব্যাগ তল্লাশি করে বেশ কিছু গাঁজা পায় পুলিশ। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে আসা পুলিশের এসআই বিষ্ণু সাথে যোগাযোগ হলে তিনি জানান, গাঁজাসহ লিটন নামের এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় জনতা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ