বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ মার্চ ২০ ২১
১১:০ ১ অপরাহ্ণ

নাজমুল হকের রোগমুক্তি কামনায় জেলা ফুল ব্যবসায়ী সমিতির দোয়া

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হকের রোগমুক্তি কামনায় সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মার্চ) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হকের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক রিহাদুল হাসান রুহেল, কোষাধ্যক্ষ মো. আমজাদ আলী, সৈয়দ রাজন আহমদ, মনোয়ার হোসেন মুন্না, মাহিদুল ইসলাম মাহিন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সামাদ আহমদ, কামাল আহমদ, সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক মাহবুব জনি, অর্থ সম্পাদক পিকুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, পাবেল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ