বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২২ ফেব্রুয়ারী ২০ ২৬
১১:০ ৪ অপরাহ্ণ

ব্যক্তিগত দ্বন্দ্বে পরিকল্পিত হ'ত্যা
লন্ডনপ্রবাসী শফি হ'ত্যা'র রহস্য উদ্ঘাটন জকিগঞ্জের দুই যুবকসহ গ্রেফ'তার-৩!

সুনামগঞ্জের লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফি হ'ত্যাকা'ণ্ডে জড়িত থাকার অভিযোগে জকিগঞ্জের দুইজনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এ হ'ত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশ–এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)। নিহত বোরহান উদ্দিন শফি (৫৯) জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই রহস্য উদ্ঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে অভিযানে নেমে সন্দেহভাজনদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো -জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে সাব্বির আহমদ (২১), নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সৈয়দ মুহিবুর সামাদ শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ শোভন (২০) এবং জকিগঞ্জের পূর্ব ঘেচুয়া গ্রামের আবদুল হকের ছেলে তাহিরুল হক (২০)। পুলিশ সূত্রে জানা যায়, ২০ ও ২১ ফেব্রুয়ারি পৃথক অভিযানে প্রথমে জকিগঞ্জ থেকে সাব্বির আহমদকে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানাধীন সুলতানপুর এলাকা থেকে তাহিরুল হককে আটক করা হয়। পরে আদালতে তারা হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরবর্তী অভিযানে তাহিরুলের শ্বশুরবাড়ি লালোগ্রাম এলাকা থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলসহ অপর আসামিকেও গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে শফিকে হত্যা করার পর তার মরদেহ গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানাধীন মাসেরচক হাওরের বিলপাড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়, যাতে পরিচয় শনাক্ত করা না যায়। মামলার পর প্রযুক্তি, আলামত ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, সাব্বির আহমদ ও সৈয়দ শোভন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাহিরুল হককে নিহতের মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আলামত উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, নিহত শফি প্রায় ৩০ বছর ধরে পরিবারসহ লন্ডনে বসবাস করতেন। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি আগুনে পোড়ানো ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল এবং পাশেই লবণের একটি প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মরদেহের পরিচয় নিশ্চিত করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ