বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৫ অক্টোবর ২০ ২৩
৫:২০ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট'র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক

বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪ অক্টোবর বিকালে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। বিদায়ী পরিষদের সভাপতি মোঃ বদরুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম এহসান, খালেদ আহমদ ও মোঃ আমিনুল ইসলাম। জুয়েল কুমার সাহার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ ওয়ারিছ উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী করিমুজ্জামান, বিদায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুন্দর ও জমকালো অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন পরিষদের প্রশংসা করেন। তিনি পুরো বছর ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে নতুন পরিষদ সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে বাংলাদেশ ব্যাংক সদস্যরা ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ