৩:৪১ অপরাহ্ণ
টুকেরবাজারে সৃজনশীল তরুণ সংঘের পুরস্কার বিতরণ
সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নোয়াগাঁও তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ৪র্থ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১২ মার্চ শুক্রবার বিকেলে নতুন টুকেরবাজার পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুকেরবাজার ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও তরুন সংগঠক আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ শাহনুর। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী শাহ আহমদ বান্না, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমিন, সদর উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, তরুণ সমাজ সেবক জয়নাল আহমদ, মকু মিয়া, মানিক, এলাইস, সারণ, মন্নান, নুর ইসালম, আব্দুর রব। বক্তব্য রাখেন সংঘের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, ক্রীড়া সম্পাদক কাদির আহমদ, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জুবের আহমদ, ধর্ম বিষয়ক সম্পাক ওবাদুল্লাহ আফজল, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সদস্য জুয়েল, তারেক, তৈমুছ আলী, রুহেল, বদরুল, শাহিন, শামিম, জামিল, রুবেল, রিফাত সহ সকল সদস্যবৃন্দ প্রমুখ।
সুপ্রিম ভিক্টোরিয়ানস ৪ উইকেটে ১৮০ রান করে। জবাবে খেলতে নেমে নির্ধারিত ১০ অভারে ১২৮ রান সংগ্রহ করে চ্যালেঞ্জার কিংস। ফলে ৫২ রানে জিতে চ্যাম্পিয়ন হয় সুপ্রিম ভিক্টোরিয়ানস।