শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৮ এপ্রিল ২০ ২৩
৭:৫৮ অপরাহ্ণ

২৮তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন নজরুল ইসলাম বাবুল
লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা’র দায়িত্ব হস্তান্তর

লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা’র ২৮তম দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে ইফতার পূর্বে ২৮তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন নজরুল ইসলাম বাবুল।

দায়িত্ব হস্তান্তর পূর্বে আয়োজিত অনুষ্ঠানে লায়ন অজিত ভট্রাচার্য এর সভাপতিত্বে ও লায়ন গৌতম লাল দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিডিজি লায়ন ডা. আজিজুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন হারুন আল রশীদ দিপু এমজেএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন খন্দরকার সিপার আহমেদ, লায়ন আসমা কমরান, লায়ন নাজনীন হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন সামছুল আলম খান, লায়ন এডভোকেট গংগেস দাস, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন হিমেল কর্মকার, লায়ন ফখরুল ইসলাম, লায়ন প্রদীপ দেব, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন মঞ্জুর আহমেদ চৌধুরী, লায়ন আমিন উদ্দিন আহমেদ, লায়ন আব্দুল হামিদ, লায়ন আনোয়ার রশীদ, লায়ন ফারুক আহমেদ এমজেএফ, লায়ন মুহিতুর রহমান, লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন মিলাদ আহমেদ, লায়ন কার্তিক পাল, লায়ন আব্দুল মামুন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন অঞ্জন কুমার দাস, লায়ন সাজ্জাদুর রহমান, লায়ন মাসুম আহমেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন কাজী আব্দুল মুকিত। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ