৪:০ ৩ অপরাহ্ণ
নারী দিবসে নারী উন্নয়ন যুব সংস্থা সিলেটের আলোচনা সভা
বিভিন্ন সংস্থার কল্যাণে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে: এ.জে রওশন জেবীন রুবা
আন্তর্জাতিক নারী দিবসে নারী উন্নয়ন যুব সংস্থা সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা গত ৮ মার্চ সোমবার সন্ধ্যায় নগরীর টিলাগড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.জে রওশন জেবীন রুবা বলেন, সরকার এবং বিভিন্ন সংস্থার কল্যাণে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। তবে ব্যবসা বাণিজ্যে নারীদের বিচরণ মেনে নিতে পারেন না সমাজের অনেকেই। সেই সাথে নিরাপত্তার অভাব আর পারিবারিক সীমাবদ্ধতা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। পুরুষদের অগ্রযাত্রার পথে নারী সমতালে কাজ করে যাচ্ছেন। নারীরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বিশেষ ভূমিকা রাখছেন। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে ব্যক্তিগত গৃহস্থলী পরিণত হবে সামাজিক শিল্পে। তখন সার্বিক অর্থে নারী হয়ে উঠবে স্বাধীন। নারীর প্রতি সংহিসা বন্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকবেলায় সকল উন্নয়ন কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পারিবারিক নির্যাতন এখনো হচ্ছে। যা খুবই দুঃখজনক। তা সত্ত্বেও আমাদের দেশে নারী ও পুরুষ উভয়ের প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নারীদের জীবন মান উন্নয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন। সরকারের সুযোগ-সুবিধাগুলো গ্রহণ করে নারী সমাজকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থা সিলেটের সভাপতি নাজনিক আক্তার কণা’র সভাপতিত্বে ও সৈয়দা তানিয়া ইসলামের পরিচালনায় “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবঃ প্রশাসনিক কর্মকর্তা সুকরানা বেগম, সিলেট বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, বাংলাদেশ উইমেন্স চেম্বারের সাধারণ সম্পাদক জাতীয় যুব পদকপ্রাপ্ত ফরিদা আলম, নুরানী টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারে পরিচালক জাতীয় যুব পদকপ্রাপ্ত শাহিদা বেগম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ মুহিদা চৌধুরী, রোকসানা বেগম, সৈয়দা তামান্না ইসলাম, মোছাঃ রহিমা আক্তার এমি, ফাতেমা বেগম, হামিদা বেগম, ফাহমিদা বেগম, হালিমা আক্তার, নাছিমা আক্তার, তাসলিমা বেগম, হাবিবা আক্তার বিউটি, মোস্তফা বেগম পাপিয়া, হামিদা বেগম, রাজিয়া খাতুন, মোছাঃ শেলি আক্তার, সুমাইয়া বেগম, শামীনা খাতুন, সাজিদা খাতুন, রাশিদা খাতুমি, রুনা মজুমদার, লিপি বেগম, রাবেয়া বেগম, সুমি বেগম, নাসরিন বেগম, রুকিয়া বেগম, নুরুন নাহার বেগম, সীমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি এ.জে রওশন জেবীন রুবা নারী উন্নয়ন যুব সংস্থা সিলেটের কার্যক্রমের প্রশংসা করে এই সংস্থার মাধ্যমে নারী জীবন মান উন্নয়নের গৃহী প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।