বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ ফেব্রুয়ারী ২০ ২৪
২:০ ০ অপরাহ্ণ

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

সিলেট জেলার সিটি কর্পোরেশনের ৩২ ও ৩৫ নং ওয়ার্ডে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্লাড ভিত্তিক শাখা “ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি”র আয়োজনে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি রক্তের গ্রূপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

“ মানুষের কল্যাণে , রক্তের সন্ধানে , একে- ওপর গড়ি সখ্য,সবাই আমাদের লক্ষ্য ” এই স্লোগানকে সামনে রেখে বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ) মেজরটিলা বাজার সংলগ্ন আল আমিন জামেয়া স্কুলের মেইন ফটকের সামনে প্রায় আড়াই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: ছালিম আহমদ খান , সংগঠনের কেন্দ্রীয় প্রধান পরামর্শক মো:আবিদ হুসেন খান , উপস্থিত ছিলেন পজেটিভ সিলেটের প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মাহবুবুর রহমান রব্বানী , স্বেচ্ছাসেবী ইমন আহমেদ , অত্র সংগঠনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি হাফিজ শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ রানা হারুন, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদ শামীম সহ প্রমুখ।

এ সময় ইউ বি ডি এস ও হাসোওয়েফা র প্রতিষ্ঠাতা মো ছালিম আহমদ খান বলেন , আমরা আমাদের রিলেটিভ অথবা ফ্যামিলির সবাইকে রক্তদানে উৎসাহ দিবো যাতে রক্তের জন্য আর কোনো মা-বাবা, ভাই-বোন, আত্নীয় স্বজনকে প্রাণ হারাতে না হয়।

এছাড়াও তিনি বলেন, আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত হয়ে এবং বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠান শেষে সিলেটের রক্তদান বিষয়ক কাজকে আরো গতিশীল করতে সিলেট বিভাগীয় শাখার কমিটি ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ