১০ :১৭ অপরাহ্ণ
প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করলেও হৃদয়ের টান থাকে বাংলাদেশের মানুষের জন্য
গ্লোবাল এইড ট্রাষ্ট ইউকে'র ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
গ্লোবাল এইড ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগীপুরে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বালাগঞ্জের খুজগীপুর মোল্লাবাড়িতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরন কার্য্যক্রম উদ্বোধন করেন ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
এসময় তিনি বলেন, প্রবাসীরা সবসময় দেশের মানুষের কল্যানে কাজ করেন। প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করলেও তাদেও হৃদয়ের টান থাকে বাংলাদেশের মানুষের জন্য। গ্লোবাল এইড ট্রাষ্ট ইউকে এর সাধ্যমে প্রবাসীদেও এ দান বাংলাদেশের মানুষ সবসময় স্মরন রাখবে। ঈদ সামগ্রী বিতরনকালে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছালাম কালাম, বর্তমান মেম্বার জাহেদ আহমদ, সিফডিযার খুুজগীপুর সমন্বয়কারী আব্দুস সহিদ,আবু বক্কর সুন্না.আব্দুল হামিদ,আব্দুর রকিব,জাকির আহমদ,জুনেদ আহমদ, আব্দুল মোতালিব ইকরাম প্রমূখ। এসময় দোহালিয়া, সারসপুর, খুজগীপুর,ফুলতলী গ্রামের অর্ধশতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আলূ, পিয়াজ, তৈল, সেমাই, চিনি, ময়দা।