৫:৫১ অপরাহ্ণ
লালাবাজারে বন্যাদূর্গতদের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্হ জনসাধারণের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইমার্জেন্সি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার লালাবাজার ইউনিয়নের উত্তর ফরিদপুর বাগানবাড়ীতে ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট সিটির পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফির সার্বিক তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭এপিবিএন মসজিদের ইমাম ও খতিব মাওলানা উবায়দুল্লাহ।
মানবতাবাদী সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প সেলাই প্রশিক্ষণ একাডেমী, জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপার্সন মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে চলিত বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা উপজেলার সবকটি ইউনিয়নসহ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।