শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ অক্টোবর ২০ ২০
১১:০ ৩ পূর্বাহ্ণ

প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন 

গতকাল ১১ অক্টোবর ২০২০  নন্দিরগাঁও মানাউরা প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয় । 

নন্দিরগাঁও এবং মানাউরা গ্রামদ্বয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল, মান্ডব সহ ১২ টি প্রতিষ্ঠানে ২০ টি করে বৃক্ষ রোপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  কামরুল হাসান । তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন এর বিকল্প নেই।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা ও ইউনিয়ন বিএনপির আহবায়ক  এম বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শেখ আব্দুল খালিক , নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জাহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার  খোয়াজ আলী , ৬ নং ওয়ার্ডের মেম্বার  মোক্তার আলী , নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  আব্দুল মান্নান ,তরুণ সমাজ সেবক  শামসুল ইসলাম , ইউনিয়ন যুবলীগের সদস্য জনাব খালেদ আহমদ, আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন আছাব।

প্রত্যাশা যুব সংঘের সভাপতি জনাব বদরুল ইসলাম বদর এর সভাপতিত্বে ও সংঘের সাধারণ সম্পাদক জনাব সোহেল আহমেদ এর সঞ্চালনায়।
এতে আরো উপস্থিত ছিলেন সংঘের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ, বর্তমান সহ সভাপতি  , ফয়সল আহমেদ, সিদ্দিক আহমেদ, শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিদান সরকার, কোষাধ্যক্ষ শেখ মাছুম আহমেদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আশিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ত্রাণ সম্পাদক ইয়ামনি , মানবাধিকার সম্পাদক শেখ নোমান, আইন বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য, কামরুল ইসলাম, জয়নুদ্দিন, ফিরোজ, আপ্তাব আলী, ইকবাল হোসেন, ফয়েজ আহমেদ, মাহবুবুর রহমান তিবিয়ান, রেদোয়ান আহমেদ রিদু, জাহাঙ্গীর,জুনেদ, আশরাফ, মজমিল, সরিন্দ্র সরকার, নীলমণি সরকার, ময়নুল হক সহ প্রমুখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ