বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০ ২০
১১:৫২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের তিনটি প্রজেক্ট বাস্তবায়ন

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ও ওসমানপুরে তিনটি সার্ভিস প্রজেক্ট  বাস্তবায়ন করা হয়েছে। 
প্রথমে দয়ামীর ইউনিয়নের অসহায় এক ব্যক্তিকে গৃহনির্মাণের জন্য টিন প্রদান করা হয়, পরে ওসমানপুরস্থ সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে খাবার, মাস্ক ও স্যানিটাইজার বিতরন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ফাস্ট প্রেসিডেন্ট, ডেপুটি ডিষ্ট্রিক সেক্রেটারী (২০১৯-২০) কাজী হেলাল।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে  ও ক্লাব সেক্রেটারি  রোটারিয়ান  আব্দুল বাছিতের পরিচালনায়  অন্যান্যদের  মধ্যে উপস্থিত  ছিলেন রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারি ক্লাব অব সিলেট  সিটির ভাইস প্রেসিডেন্ট  রোটাঃ সাংবাদিক শফিক উদ্দিন শফি, ব্যবসায়ী  নাজমুল ইসলাম মুন্না, সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানার হাফিজ ফিরোজ আলী প্রমুখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ