বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ এপ্রিল ২০ ২০
৩:১২ পূর্বাহ্ণ

শেফ অনলাইন ফাউন্ডেশন ও হাজী আব্দুল আউয়ালে যৌথ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

"করোনা"এক আতঙ্কের নাম, সারাবিশ্বে সৃষ্টি করেছে মহামারী। প্রতিনিয়ত মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছে মানুষ।  তাই এ মহা বিপর্যয়ে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সেবায় বৃটেনের সেবামূলক সংগঠন শেফ অনলাইন ফাউন্ডেশন ও সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কাউয়ারাই গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শেফ অনলাইন ইউকে এর সি ই ও, বেনিশন প্রপার্টি লিমিটেড সিলেট (এক্সেল টাওয়ার) এর ডাইরেক্টর  আব্দুল মুমিন ছালিক ও তার পিতা  আলহাজ্ব আব্দুল আউয়াল পাশে দাড়িয়েছে।  তাদের  উদ্যোগে আশেপাশের প্রায় ৬০০  নিম্ন মধ্যবিত্ত ও গরিব অসহায়দের পরিবারের কাছে চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাবার পৌছে দেয়া হয়েছে। দয়ামীর ইউনিয়ন এর ১.কাউয়ারাই ২.মোল্লারচক ৩.মিরদারচক ৪.খাপন ৫.খালপাড় ৬.রাঘবপুর ৭.পূর্ব খাইয়া খাইড় ৮.পশ্চিম খাইয়াখাইড় ৯.দৌলতপুর ১০.নিজ কুরুয়া ১১.কাবািড়পাড়া  ১২.সোনারগাঁও।
আলহাজ্ব আব্দুল আউয়াল সাহেবের বাড়িতে গতকাল এই দ্রব্যাদি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী হিরন মিয়া, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, মঈন উদ্দিন আহমদ লেচু ইউ.পি. সদস্য, ফয়সল আহমদ ইউ.পি. সদস্য আলহাজ্ব আব্দুন নুর আব্দুল গনি, আব্দুল হাই ,আনছার উদ্দিন মলিক, দিলাল আহমদ, মানিক মিয়া প্রমুখ।

সার্বিক সহযোগীতায় ছিলেন দয়ামীর ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা, ইউ.কের বাংলাদেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে আগত অতিথিরা শেফ অনলাইন ফাউন্ডেশন ও আব্দুল আউয়াল সাহেবের ফ্যামিলির সকলকে ধন্যবাদ জানান এই সংকটময় মুহুর্তে এলাকার অসহায় নিম্নবিত্ত মানুষকে সহযোগিতায়

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ