৩:৫৩ অপরাহ্ণ
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে হাসান মার্কেট ব্যবসায়ীদের সংবর্ধনা
হাসান মার্কেটের দোকান মালিক এডভোকেট মাহফুজুর রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁর সম্মানে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মার্কেটের অফিসে অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট চেম্বাব অব কর্মাসের পরিচালক আব্দুর রহমান, দোকান মালিক ও প্রবীন আইনজীবী কাজী আশরাফ উদ্দিন, এডভোকেট মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, ময়না মিয়া, সৈয়দ আলতাফ হোসেন।
সমিতির সদস্য শরীফ হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট মাহফুজুর রহমান বলেন, হাসান মার্কেটের দোকান মালিকগণ সিসিকের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী যে অবস্থানে আছেন আগামীতেও সেই অবস্থানে থাকতে চায়। এতে সর্বস্তরের দোকান মালিক ও ব্যবসায়ীগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাই ব্যবসায়ীদের ক্ষতি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নমূলক কাজ করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোঃ আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, সদস্য দুলাল মৃধা, আলী হায়দার, রিন্টু চক্রবর্তী, দোকান মালিক মিজানুর রহমান ফখরু, নাসির খান, লোকমান হোসেন, শাহ আলম, আজমল হোসেন চৌধুরী, আনছার মাহমুদ, আফছাফ রিয়াদ, নজরুল ইসলাম, মঈন উদ্দিন, মতিউর রহমান, মুজিবুর রহমান, মিনহাজ আলম খান মিনু, ময়নুল ইসলাম চৌধুরী, আজিজুল মকসুদ তালহা, সামছুল আলম সিদ্দিকী, কিশোর চৌধুরী, মোজাম্মিল হোসেন আরাফাত, সেলিম আহমদ, সুমন প্রমুখ।
এছাড়াও মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আধুনিক মানের হাসান মার্কেট দেখতে চাই। কিন্তু কোন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত না করে। হাসান মার্কেটের সাথে সিলেট সিটি কর্পোরেশনের যে চুক্তি স্বাক্ষরিত রয়েছে, সেই অনুযায়ী আধুনিক স্থাপত্যে নির্মিত মার্কেটে ব্যবসায়ীদের দোকান বরাদ্দ রাখার দাবী জানান। তারা বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই ব্যবসায়ীদের ক্ষতি যাতে না হয়ে সেদিকে সুদৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।