১০ :০ ৫ অপরাহ্ণ
সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির অভিষেক
সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতি লিঃ (রেজিঃ ২১০) এর অভিষেক ও শাহী ঈদগাহ এলাকায় প্রধান অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগরীর শাহী ঈদগাহস্থ সমিতির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল কাদির খাঁনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মকবুল হোসেন খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু, যেকোনো সামাজিক অনুষ্ঠানে রন্ধন শিল্পীরা তাদের সুনিপুন হাতে খাবার রান্না করে আমাদের মাঝে পরিবেশন করেন। তাদের রুচিশীল রান্নার ফলে আমরা মুখ রুচক খাবার খেতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হাজারী বাগ জামে মসজিদের মোতাওয়াল্লী মো. আকবর হোসেইন সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি আমিনুর রহমান পাপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান মিছবাহ, হাজী এনামুল হক এনাম, মো. আব্দুল আহাদ, মাসরূফ আহমদ মাসুক।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির সহ-সভাপতি মো. কবির আহমদ, ক্যাশিয়ার মো. আব্দুল জব্বার, সহকারি ক্যাশিয়ার, মো. আব্দুল রহমান, সদস্য মেম্বার মো. আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল ওয়াদুদ খালেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।