২:৫০ অপরাহ্ণ
সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন
সিলেটের কোম্পানীগঞ্জে ফটোগ্রাফারদের নিয়ে সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ৯ টায় ভোলাগঞ্জ সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে ফটোগ্রাফারদের উপস্থিতির মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদকে সভাপতি ও এখলাছ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম ইয়ামিন, সহ সভাপতি ফখরুল ইসলাম নোমান, সাইফুল ইসলাম , যুগ্ম সাধারণ আফজাল হোসেন , অর্থ সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আলেক মাহমুদ, লোকমান আহমদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আরিয়ান মাহমুদ আরিফ, প্রচার সম্পাদক তানজির আহমদ, সহ প্রচার সম্পাদক বারিক আহমদ, ক্রীড়া সম্পাদক নয়ন আহমদ, সহ ক্রীড়া সম্পাদক মুহাইমিন আহমদ, পর্যটন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ পর্যটন বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক মাসুক রানা, সহ শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক জাফরুল ইসলাম ও কার্যকরি সদস্য যথাক্রমে জিয়াউর রহমান, রমজান আহমদ ও ইব্রাহিম আহমদ। এর আগে প্রথম অধিবেশনে দ্বিবার্ষিক সম্মেলনে ক্লাবের সহ প্রধান নির্বাচন কমিশনার ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের সহ প্রধান নির্বাচন কমিশনার আখতারুজ্জামান নোমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যকরী সদস্য ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ক্লাবের সভাপতি ফারুক আহমদ, উসমান খান, শৈবাল শাহরিয়ার সাজন, নাছির উদ্দীন প্রমুখ।