বুধবার, মে ১৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০ ২৬
৭:৩৫ অপরাহ্ণ

হাজী আনফর আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জকিগঞ্জে ফ্রি সুন্নতে খৎ'না কার্যক্রম অনুষ্ঠিত

জকিগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রি সুন্নতে খৎ'না কার্যক্রম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) জকিগঞ্জের এসডিএস কার্যালয়ে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএস’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিয়া বেগম। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাজী আনফর আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফারহান সাঈদ শুভ। তিনি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা জানান, হাজী আনফর আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ বছর ২২ জন বালককে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খৎনা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ