১:২৪ অপরাহ্ণ
এআইটির চিলড্রেন কম্পিটিশনের পুরুস্কার বিতরণ
আঁড়ম্বরপূর্ণ পরিবেশে যুক্তরাজ্যের ইসলামী শিক্ষকদের সংগঠন, এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের উদ্যোগে চিলড্রেন কম্পিটিশনের পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার কনফারেন্স হলে আয়োজিত প্রতিযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও বিজয়ী ছাত্র ছাত্রীদেরকে সার্টিফিকেট ও পুরুস্কার প্রদান করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক শাহেদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন মজিদ থেকে তিলাওয়াত করেন ইসি মেম্বার হাফিজ ছালেহ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস বারার ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাদ্দিস নজরুল ইসলাম, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন আহমদ, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, ইসি মেম্বার ও কোষাধ্যক্ষ শেখ মুনাওয়ার হুসাইন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মাওলানা জালালুদ্দীন কালারুকী, সদস্য মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা নাজমুল হক। অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা শিব্বির আহমদ, জুনাইদ সুবহান ও মাহমুদুর রহমান।
বক্তাগণ সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং এআইটির কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানে বিজয়ী সকল ছাত্র ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরুস্কার প্রদান করা হয়।শেষে উপদেষ্টা মাওলানা মওদুদ হাসানের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।