৯:৪৯ অপরাহ্ণ
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের “মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ, মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেটের উদ্যোগে “মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনূষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় বোর্ড কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
ঘাসিটুলা জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব সামছুজ্জামানের সভাপতিত্বে ও ফয়জুল হক জামে মসজিদের সহকারী সেক্রেটারী শেখ মো: মঈন উদ্দিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটিকর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র এবং ফয়জুল হক জামে মসজিদের মুতাওয়াল্লী এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী।
সম্মাননা পদক বিতরনী অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা সুবেদার আজিজুর রহমানের পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন শফিকুর রহমান স্বপন, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শাহরলের পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন মেহজাব আহমদ শাফী। অন্যন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সম্মাননা পদক গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, গুণীজন পদক গ্রহন করেন আলহাজ্ব রফিকুল আলম, আলহাজ্ব সুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনূষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের ও উপস্থিত ছিলেন আব্দুল মতিন, আলী হুসেন বাচ্ছু, আব্দুর রব, বুরহান উদ্দিন, আতিকুর রহমান লিপু, হাবিব আহমদ, আব্দুল হামিদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা বিলাল আহমদ, মাওলানা হাফিজ ইকরামুল হক জুনাইদ, মাষ্টার আবদুল মতিন, মাষ্টার রাকিবুল হাসান বাবলু, মাষ্টার ওলিউর রহমান প্রমুখ।