শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
৭ নভেম্বর ২০ ২২
১০ :৫৬ অপরাহ্ণ

তিতাসে কৃষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লার তিতাসে কৃষকের দক্ষতা উন্নয়নের লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি।

কুমিল্লা জেলা বিআরডিবির উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, পিআরডিপি-৩ প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডল, প্রধান শস্য উৎপাদন কর্মসূচি প্রকল্প পরিচালক তাফজেল হোসেন, কুমিল্লা জেলা সমবায় পরিচালক মো. আল আমিন, পিডিবিএফ এর কুমিল্লা জেলা উপ-পরিচালক জিয়াউল হক, তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান।

হোমনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় এসময় দাউদকান্দি, তিতাস ও হোমনার বিআরডিবি কর্মকর্তাবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে পেঁয়াজ, সরিষা ও ভুট্টাসহ বিভিন্ন শস্য বীজ বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ