৯:৩৩ অপরাহ্ণ
মহান স্বাধীনতা দিবসে সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাছির উদ্দিন বাদশা, প্রতিষ্ঠাতা সভাপতি উম্মে হাবিবা আক্তার, সিলেট ব্লাড ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য নোমান আহমেদ, শেখ আবুল হাসনাত বুলবুল, সহ সভাপতি সালেহ আহমদ হৃদয়, সহ-সাধারন সম্পাদক জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সোয়েব আহমেদ, অর্থ সম্পাদক আব্দুল খালেক, সমাজ সেবা সম্পাদক ডা. সুমন কান্তি, প্রধান অফিস সহকারী এস এ সাকিব এবং সদস্য কামরুল হাসান, খোকন আহমেদ, পারভেজ আহমেদ রাজু, সপু আহমেদ, ইনামুল ইসলাম শিমুল, রাজু আহমেদ প্রমুখ।