৮:২২ অপরাহ্ণ
এসএমইউজে'র উদ্যোগে সাংবাদিক রুহুল আমিন গাজী স্বরণে শোক সভা ২৬ অক্টোবর
প্রথিতযশা সাংবাদিক, কিংবদন্তি পেশাজীবী নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজ'র সভাপতি মহরম রুহুল আমিন গাজীর স্মরণে সিলেটে শোকসভা আগামী ২৬ অক্টোবর শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন- এসএমইউজে এই শোক সভার আয়োজন করছে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের মিনি হল রুমে স্মরণসভা বাস্তবায়ন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় । স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব বন্টন কর হয়। এতে ঢাকা ও সিলেটের বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দেকে আমন্ত্রন জানানো হবে।
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এম এ মতিনের পরিচালনায় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী শোক সভা আগামী ২৬ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় সময় সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে (৩য় তলায়) অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, কোষাধ্যক্ষ কবির আহমদ, সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, শাহজাহান সেলিম বুলবুল, শেখ আব্দুল মজিদ, খালেদা আহমদ মেহেদী, নুরুল ইসলাম, এস এ শফি, জুনেদ আহমদ চৌধুরী প্রমুখ। - বিজ্ঞপ্তি।