৩:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সভায় বক্তারা
শ্রমিক শ্রেণী যুগযুগ ধরে নির্যাতনের শিকার হচ্ছে
শ্রমিক শ্রেণী যুগযুগ ধরে নির্যাতনের শিকার হচ্ছে। শ্রমিকদের আন্দোলনের ফসল আজ বর্জুয়া শ্রেণী ভোগ করছে। শ্রমিক মেহনতি মানুষের ন্যয্য দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় ৬টায় মহানগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সাধারণ সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক জোটের উপদেষ্টা কবি মোহন রায়হান, প্রধান বক্তা বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির আহমেদ, কেন্দ্রীয় সদস্য তোহা মুরাদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাদ কবির, শ্রমিক নেতা স্বপন কুমার দাস, ইউসুফ আলী, প্রবীন চন্দ্র দে প্রমুখ।