৩:২৬ অপরাহ্ণ
কিছু লোক বিদেশে গুজব রটাচ্ছে: এমপি মোসলেম উদ্দিন আহমেদ
বাংলাদেশের একটি মহল স্বাধীনতা বিরোধী বিদেশে গিয়ে গুজব রটাচ্ছে , তাই গুজবে বিভ্রান্ত না হয়ে দেশের রেমিট্যান্স পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুরুত্বারোপ করেন ।
পবিত্র মক্কায় আওয়ামী ফাউন্ডেশ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম ৮আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপি । তিনি আরো বলেন ,আওয়ামী ফাউন্ডেশনের কর্মীদের দেশে ও বিদেশে যারা গুজব রটায় তাদের ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান ।
কিছু কিছু লোক দেশে ও বিদেশে শান্তি এবং স্থিতিশীলতা ভঙ্গের জন্য বহুরকমের বানোয়াট গল্প তৈরি করেছে এবং অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলে গুজব রটাচ্ছে বলে উল্লেখ করেন তিনি ।
পবিত্র উমরাহ পালনে আগত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের পুনরায় নির্বাচিত সভাপতি চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপিকে গণসংবর্ধনা ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মক্কা আওয়ামী ফাউন্ডেশন ।
গতকাল মক্কার স্থানীয় একটি হোটেলে । সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শমসের আলম শামসু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বোয়ালখালী কদুরখীল ইউনিয়নের চেয়ারম্যান সাফিউল আলম সাইফু ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ কাউছার, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু, মক্কা কৃষক লীগ সভাপতি নুরুল ইসলাম কুতুবী, কক্সবাজার প্রবাসী মক্কা কমিউনিটি আওয়ামীলীগের সভাপতি সামসুল আলম, জেদ্দা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী , মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিকুর রহমান, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম, উপদেষ্টা শাহজাহান সোলেমান, নাসির মুন্সী প্রমুখ ।
এইসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল্লাহ ও হাসান আমিনের নেতৃত্বে মেহেদী হাসান, আজাদ মিয়া, মোঃ জাফর, মোঃ আনোয়ার, রিদওয়ান করিম,মোঃ আব্দুল রশিদ, আরমান সহ আরো অনেকেই ।
মৌলানা বেলালের কোরআন তেলাওয়াত ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় । অনুষ্ঠান শেষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া হয় ।